মুন্সীগঞ্জে বুধবার (২৪ জুন) আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আরও ৩৩ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।এছাড়াও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এর আগে জেলায় মারা গেছেন ৪৪ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, গজারিয়া উপজেলায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। সোমবার নমুনা নেয়া ১৬৩টি রিপোর্ট এসেছে, এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ।
তিনি আরও জানান, জেলায় ৯২৬২টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮৬৭৪টি।
লাইট নিউজ