শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

মেয়ের ইচ্ছে পূরণ করতে অভিনেতার মূর্তি তৈরি করলেন বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনা যেন থামছেই না। এবার অভিনেতাকে ভালোবেসে মোমের মূর্তি তৈরি করলেন শিল্পী সুশান্ত রায়।

ভারতে আসানসোলের মহিশীলার ওই শিল্পী নিজের বাড়িতে রাখেন সুশান্তের মূর্তি। অভিনেতার মৃত্যুর পর তার প্রতি ভালবাসা দেখিয়ে মোমের মূর্তি তৈরি করেছেন বলে জানান শিল্পী সুশান্ত।
তবে এই প্রথম নয়, এর আগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পীদের মূর্তি তৈরি করেছেন এই শিল্পী। তার বাড়িতে আছে অমিতাভ বচ্চন, সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাট কোহলিদের মূর্তি।

সুশান্ত রায় জানান, তার মেয়ের ইচ্ছেতে ওই অভিনেতা সুশান্তের মূর্তি তৈরি করেছেন তিনি। অন্য শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সুশান্তের এই মোমের মূর্তি তার মিউজিয়ামের শোভা বাড়াবে।

উল্লেখ্য, গত ১৪ জুন ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD