শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

মোটরসাইকেল চালাতে গিয়ে গুরুতর আহত ‘মুক্তি’ ছবির নায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

মোটরসাইকেল চালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকাই ছবির নবাগতা নায়িকা রাজ রিপা। তার গলার নিচের হাড় ফেটে গেছে। যে কারণে এক মাস পিছিয়ে গেছে ছবির শুটিং।

দেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী নতুন ছবি ‘মুক্তি’তে অভিনয় করছেন রাজ রিপা।

করোনায় ছবির শুটিং শুরু হতে দেরি হয়। সম্প্রতি বায়ো বাবল সুরক্ষায় শুরু হয় অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটির শুটিং। এরইমধ্যে আহত হয়ে ৬ সপ্তাহের বিশ্রামে চলে গেলেন ছবির নায়িকা।

ছবির নায়িকা আহত হওয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘রাজ রিপা ট্রেনিং সেশনে ছিলেন। কারণ, ছবিতে তাকে বাইক, সাইকেলসহ অনেক কিছুই চালাতে হবে। তিনি নিজেও অবশ্য বাইক চালাতে পারেন। তবে কিছু স্টান্টের অনুশীলন করতে গিয়ে বাইক নিয়ে পড়ে যান। সে কারণে তার গলার নিচের হাড় ফেটে গেছে। এটা বলা যায়, হেয়ার লাইন ক্র্যাক। হাড়ে চিড় ধরেছে। তাই এক মাস ছবির শুটিং পিছিয়ে দিয়েছি’।

সে হিসাবে রাজ রিপা সেড়ে উঠলে নভেম্বরের শেষ দিকে ‘মুক্তি’ ছবির কাজ শুরু হবে।

নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য অসাধারণ হয়ে ওঠেন, তারই ঘটনাপ্রবাহ ফুটে উঠবে এই ছবিতে।

বহুল আলোচিত সিনেমা ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা রাজ রিপা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD