শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :

যশকে পেয়ে আত্মহারা নারী, নেটদুনিয়ায় হাসির রোল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

যশ দাশগুপ্তর পরনে সাদা টি-শার্ট, কালো প্যান্ট, গলায় বিজেপির উত্তরীয়। নিজেই মোটর সাইকেল ড্রাইভ করছেন তিনি। পাশ থেকে হঠাৎ পথের মাঝে এসে দাঁড়ান এক নারী। যশ মোটর সাইকেল দাঁড় করাতেই চিৎকার করে তার দিকে ছুটে যান। তারপর যশকে জড়িয়ে ধরেন ওই নারী। একের পর এক সেলফি তুলতে থাকেন। সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ‌্য দেখা যায়। যশকে ঘিরে ওই নারীর উচ্ছ্বাস দেখে হাসির রোল পড়েছে নেটদুনিয়ায়।

‘বোঝে না সে বোঝে না’ নাটকে অরণ্য সিং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন যশ। তারপর বড় পর্দায় নাম লিখিয়েও দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। রূপালি পর্দার যশ দাশগুপ্তকে এতটা সামনে থেকে দেখতে পাবেন, এমন আশা করেননি চণ্ডীতলার মানুষ। তাই উচ্ছ্বাস যেন ধরে রাখতে পারেননি ওই নারী!

ওই ভিডিওতে আরো দেখা যায়—যশকে দেখে ওই নারী চিৎকার করে বলতে থাকেন ‘অরণ্য আই লাভ ইউ’। আই অ্যাম ক্রেজি অ্যাবাউট ইউ।’ যশও হাসিমুখে তার উত্তর দেন। ওই নারী আরো বলেন, ‘তোমাকে জিততেই হবে! জিততেই হবে!’ কিন্তু ওই নারীর এতটা উচ্ছ্বাসা নিয়ে হাসাহাসি করছেন নেটিজেনরা।

রিয়া ভৌমিক নামে একজন লিখেছেন, ‘কাকিমার মাথায় জল ঢালুন নয়তো এবার হার্টফেল করবে।’ সামির বসাক নামে লিখেছেন—‘ওই মহিলার এক ভোটেই জিতে যাবেন যশ।’ সুদীপ্ত দত্ত লিখেছেন, ‘এইটারেই ট্রু লাভ বলে।’ এমন অসংখ‌্য মন্তব‌্যে ভরে আছে কমেন্ট বক্স।

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। বিজেপির হয়ে হুগলীর চণ্ডীতলা আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন যশ। তাই রাত-দিন এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন। অনুরাগীদের পাগলামিও হাসিমুখে মেনে নিতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD