শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :

যা খেয়ে ‘রেশমি রকেট’র প্রস্তুতি নিচ্ছেন তাপসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

বলিউড ইন্ডাস্ট্রির অন্যান্য তারকার মতো তাপসী পান্নুর যাত্রাও খুব একটা সহজ ছিলো না। তেলেগু থেকে হিন্দি সিনেমায় তার রূপান্তর একজন অভিনেত্রী হিসেবে তার বহুমুখিতা প্রমাণ করেছে।

‘বেবি’, ‘বদলা’, ‘পিঙ্ক’, ‘থাপ্পর’ সিনেমায় তাপসীর অভিনয় সমালোচক এবং বাণিজ্যিক উভয়ই ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে।

বর্তমানে তাপসী পান্নু ব্যস্ত রয়েছেন ‘রেশমি রকেট’ ছবির কাজ নিয়ে। যেখানে বলিউডের এই অভিনেত্রীকে অ্যাথলেটের চরিত্রে পাওয়া যাবে। এরইমধ্যে ছবিতে তাপসীর ফাস্ট লুক প্রকাশ পেয়েছে। যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য তারকাদের অনেক পরিশ্রম করতে হয়। মানতে হয় কঠোর ডায়েট। ছবির প্রয়োজনে কখনও কখনও ওজন বাড়াতে কমাতে হয়।

তাপসী পান্নুও ‘রেশমি রকেট’র জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। যার জন্য তাকে মেনে চলতে হচ্ছে কঠোর ডায়েট। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন তাপসী পান্নু। যেখানে দেখা যাচ্ছে তিনি কিছু খাচ্ছেন।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন- “এভাবেই ‘রেশমি রকেট’র প্রস্তুতি নিচ্ছি। কার্ব দিয়ে শুরু হয় আমার নাস্তা। কেননা একজন অ্যাথলেটের চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া প্রয়োজন। সঠিক ব্যালেন্স রাখাও অনেক দরকার। আমার প্লেটে রয়েছে মিষ্টি আলুর টিক্কি। যা হাই ফাইবারে ভরপুর। এটি খেতে সত্যি দারুণ।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD