শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :

যে কারণে প্লাস্টিক দিয়ে মোড়ানো হলো শাহরুখের ‘মান্নাত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বলিউড কিং শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ নিয়ে এমনিতেই তার ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। কেননা এই বাড়িটির রাজকীয় সাজসজ্জা নজর কেড়ে নেয় সকলের।

বলিউড বাদশাকে একনজর দেখার জন্য এই ‘মান্নাত’-এর সামনে দিন-রাত অপেক্ষা করে তার পাগল ভক্তরা। এই ‘মান্নাত’-এর বারান্দায় দাঁড়িয়েই প্রতি উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানান ৫৪ বছর বয়সী এই তারকা।

বলতে গেলে প্রায় সময় নানা কারণে খবরের শিরোনামে আসে শাহরুখ খানের এই বিলাসবহুল বাড়ির নামটি।

সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে এসেছে ‘মান্নাত’। দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মান্নাত’-এর একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে- সম্পূর্ণ বাড়িটি প্লাস্টিক দিয়ে মোড়ানো। রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি।

‘মান্নাত’র প্লাস্টিতে মোড়ানো ছবিটি প্রকাশ্যে আসার পর অনেকেই মন্তব্য করেছে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতেই নাকি এমনটি করেছেন শাহরুখ খান।

আবার কেউ বলছে ‘বাড়ি রং করানোর জন্য প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে।’ কারও মতে, ‘খানসাহেব নাকি করোনার জন্য ভয় পেয়েছেন।’

কিন্তু এবার জানা গেলো এর আসল কারণ- বৃষ্টির মৌসুম শুরু হয়েছে আর এ কারণেই নাকি প্লাস্টিক দিয়ে নিজের বাড়িটি মুড়ে দিয়েছেন শাহরুখ।

সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর দুই বছর ধরে আর কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD