বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

যে রোগে ভুগছেন অভিনেতা ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ফারুক টিবি রোগে আক্রান্ত। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বর্ষীয়ান এ অভিনেতা।
নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি বড় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি।

প্রথমে বেশ কয়েকটি শরীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও জানা যায়নি তিনি কী রোগে আক্রান্ত। পরে শেষ পরীক্ষায় জানা গেছে, তিনি টিবি রোগে আক্রান্ত।
নায়ক ফারুককে আগামী ২১ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। রোগটি পুরোপুরি সেরে উঠলেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

ফারুকের স্বাস্থ্যের খোঁজ নিতে তার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, অভিনেতা ফারুকের টিভি রোগ ধরা পড়েছে। গত সপ্তাহে তার শরীরের মাত্র একটি পরীক্ষা বাদ ছিল। সেই পরীক্ষায় তার এ রোগ ধরা পড়ে।

জায়েদ আরও জানান, দীর্ঘদিন ধরে ফারুকের জ্বর ওঠানামা করছিল। তবে কী কারণে তিনি জ্বরের সমস্যায় ভুগছেন তা দেশে চিকিৎসা করে তিনি নিশ্চিত হতে পারেনি। তিন দিন আগে রিপোর্ট দেখে সিঙ্গাপুরের চিকিৎসকরা রোগের ব্যাপারে নিশ্চিত করেছেন।

ফারুক আগামী ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থাকবেন বলেও জানান তিনি। আর পুরোপুরি সেরে উঠলেই তিনি দেশে ফিরবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD