শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

যে রোগে ভুগছেন রাশমিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

বর্তমান সময় তরুণদের ক্রাশ দক্ষিণী ছবির নায়িকা রাশমিকা মান্দানা। ইতোমধ্যে বলিউডেও অভিষেক হয়েছে তার। এবার জানা গেল এ অভিনেত্রী হাঁটুর সমস্যায় ভুগছেন।

সম্প্রতি ভারতের নামকরা অর্থোপেডিকস ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে সেই ছবি পোস্ট করেন গুরুবারেড্ডি। সেখানে তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এ নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাশাপাশি তিনি জানান, ‘পুষ্পা’ সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে।

রাশমিকার হাতে বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার একাধিক সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’। বিকাশ বেহল পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আগামী ৭ অক্টোবর এ সিনেমা মুক্তি পাবে।

এদিকে খুব শিগগির ‘পুষ্পা- টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং শুরু করবেন রাশমিকা। গত ডিসেম্বরে মুক্তি পায় এই ফ্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD