শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

রংপুরে ৯ মামলার আসামি ডাকাত সরদার জাকির গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে হত্যার পর ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় চার মাস পর তাকে বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৮ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

গ্রেফতার জাকির হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ মাদরাসাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিঠাপুকুর বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের আবু রায়হান মো. মিজানুর রহমানের বাড়িতে একটি হত্যাসহ ডাকাতির ঘটনা ঘটে।

ওই দিন মুখোশধারী ৬-৭ জনের একটি দল বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে মিজানুরের স্ত্রী মোর্শেদা বেগম সুইটির (৩২) মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ডাকাতদল মিজানুরকে মারপিট ও মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, জমির দলিলসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরের দিন ভুক্তভোগী আবু রায়হান মো. মিজানুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় স্ত্রী হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হত্যাসহ ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামি এবং পরবর্তীতে আরও পাঁচজনকে গ্রেফতা করে পুলিশ। যার মধ্যে তিনজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত আসামি ডাকাত জাকির হোসেন ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে এতোদিন পালিয়ে ছিলেন। ঘটনার চার মাস পর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নূর আলম সিদ্দিকের চেষ্টায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাকিরের বিরুদ্ধে মিঠাপুকুর, বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের মোট নয়টি মামলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD