রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

রাজধানীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে দগ্ধ ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

রাজধানীর সায়দাবাদে একটি বাসায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, রাজু মিয়া (৬০), শাহজাহান (৫৪) ও জয়নাল আবেদিন (৫৬)।

বুধবার গভীর রাতে সায়দাবাদের করাতিটোলার সাহেব আলীর টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ তিন ব্যক্তিকে উদ্ধারকারী একজন জানান, আনুমানিক রাত ২টার দিকে পাশের বাসায় হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে গিয়ে দেখি ঘরের মধ্যে অনেক ধোঁয়া ও আগুন জ্বলছে। পরে আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

অগ্নিদগ্ধ তিনজন একই রুমে থাকতেন। এদের মধ্যে রাজু ঘড়ি মেরামতের কাজ, জয়নাল ওয়ার্কশপে এবং শাহজাহান জোনাকি পরিবহনের বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, অগ্নিদগ্ধ তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। দগ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD