মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩ জুলাই) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD