বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

রাজ কাপুর ও দীলিপ কুমারের বাড়ি কিনছে পাকিস্তান সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
রাজ কাপুর ও দীলিপ কুমারের বাড়ি কিনছে পাকিস্তান সরকার

বিনোদন ডেস্ক : বলিউডের দুই কিংবদন্তি নায়ক রাজ কাপুর ও দিলীপ কুমার। তাদের দুজনেরই জন্ম পাকিস্তানের পেশোয়ারে। ভারত আর পাকিস্তান ভাগ হয় ১৯৪৭ সালে। তখন তারা চলে আসেন ভারতে।

দুই বলিউড কিংবদন্তির পৈতৃক বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে। এমন অবস্থায় প্রত্নতত্ত্ব বিভাগ সিদ্ধান্ত নিয়েছে ভবন দুটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়া হবে। ওই বাড়ি দুটিতে তৈরি করা হবে স্মারক ভবন।

বাড়ি দুটির বর্তমান মালিক স্থানীয় দুই ব্যক্তি। তাদের কাছে থেকে পেশোয়ারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দুই ভবন কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে।

খবরে বলা হয়, পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকায় দুটি বাড়িই ভগ্নদশা। তবে পদ্মভূষণজয়ী ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের পারিবারিক বাড়িটির অবস্থা একটু বেশিই খারাপ। ভবন দুটিকে ইতিমধ্যে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে।

বাড়ি দুটি ভেঙে নতুন করে বানানো হবে। আর সে জন্য এর বর্তমান মালিকদের কাছ থেকে সরকার বাড়িটি কিনে নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD