শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রানার অটোমোবাইলসের ২৩তম এজিএম অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত শূন্য শতাংশ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সুপারিশগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের
অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা।

রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যামে এজিএম সমাপ্ত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD