শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

রিয়ালে খুব খুশি রদ্রিগো, মুখ খুললেন সৌদি ক্লাবের প্রস্তাব নিয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম এক অস্ত্র রদ্রিগো। তবে ব্রাজিলিয়ান এই তারকা ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে বা জুড বেলিংহামদের মত অতোটা তারকা খ্যাতি কখনোই পান না তিনি। এমনকি বেশিরভাগ সময়েই বাকি তারকাদের জায়গা করে দিতে তাঁকে নিজের পছন্দের পজিশন ছেড়ে অন্য পজিশনেও খেলতে হয়।

এমবাপে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই আলোচনা, এবার হয়তো রিয়াল ছাড়তেই হবে রদ্রিগোকে। তবে এ আলোচনা খুব বেশি এগোয়নি, রিয়ালও খুব একটা আগ্রহ দেখায়নি তাঁকে বিক্রি করে দিতে, আবার ব্রাজিলিয়ান এই তারকাও সাদা জার্সিতে আরও বেশি দিন খেলার আগ্রহের কথা জানিয়েছেন।

এদিকে রদ্রিগোকে দলে নিতে বেজায় আগ্রহ সৌদি ক্লাবগুলোর। তাঁকে দলে নিতে বিশাল অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে কোনো কিছুতেই রাজি নন তিনি। এ নিয়ে কথা বলেছেন গতকালও। ম্যানসিটির বিপক্ষে মাঠে নামার আগে গতকাল এসব নিয়ে কথা বলেছেন তিনি।

রদ্রিগো বলেন, “(সৌদি থেকে পাওয়া) প্রস্তাবের শর্তাবলী দেখা, এটা আমার বাবার কাজ, তিনি আমার এজেন্ট এবং ক্লাবের কাজ। আমি এই বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানি না। আমি কৃতজ্ঞ যে আমার প্রতি অন্যান্য ক্লাবের আগ্রহ রয়েছে।”

রিয়ালেই সুখে আছেন জানিয়ে রদ্রিগো বলেন, “আমি এখানে (রেয়াল) খুব খুশি। আমি এখানে অনেকদিন ধরে আছি। আমি সব সময় বলি, এই জার্সি পরে চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমার জন্য বিশেষ কিছু।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD