শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

রুপনা চাকমার ভাঙা বাড়ি পাকা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল। কিন্তু হজম করেছে মাত্র এক গোল। কম গোল খাওয়া এবং ফাইনালে অসাধারণ নৈপুণ্যের কারণে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

কৃতি এই গোলরক্ষক উঠে এসেছেন রাঙ্গামাটির প্রত্যন্ত গ্রাম থেকে। যে বাড়িতে রুপনা বড় হয়ে উঠেছেন, সেই ভাঙা বাড়ির ছবি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি নজরে পড়তেই তৎপর স্থানীয় প্রশাসন। রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রুপনার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে তাৎক্ষণিকভবে দেড় লাখ টাকার চেক তুলে দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন ভাঙা ঘর সরিয়ে নির্মাণ হবে পাকা বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন রুপনা চাকমা নিজেই।

তিনি লিখেছেন, আজকের দিনটা আমার জন্য বিশেষ দিন। ডিসি স্যার নিজেই আমার বাড়িতে গিয়ে ১.৫ (দেড় লাখ) টাকার চেক মায়ের হাতে প্রদান করলেন এবং আমার ছোট্ট বেড়ার ঘরটি ভেঙে একটি নতুন পাকা ঘর করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আরও আমাদের গ্রামে বাঁশের ভাঙা সেতুটা নতুন করে পাকা করে দেওয়ার জন্য কথা দিয়েছেন। জানি না এইসব আমার পাওয়ার যোগ্য কি না, তবে আমি জীবন বাজি রেখে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং শ্রেষ্ঠ গোল রক্ষক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। শুধু এখানে নয় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশের নারী ফুটবলকে আরও বড় আকারে প্রতিনিধিত্ব করতে চাই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD