শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

রেললাইনের ক্লিপ খোলার চেষ্টা, আনসারের ধাওয়ায় পালাল দুর্বৃত্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্লিপারের ক্লিপ খুলে নেয়ার চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় টের পেয়ে ৩ জনকে ধাওয়া করে দায়িত্বরত আনসার সদস্যরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আনসার সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে রেললাইনে টহল দিচ্ছিলেন কয়েকজন আনসার সদস্য।

তারা ফাজিলপুর রেলওয়ে স্টেশনের দিকে টহল দেওয়ার সময় তিনজন দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খুলছে- টের পেয়ে আনসার সদস্যরা ধাওয়া করলে তাঁরা পালিয়ে যায়। এসময় আনসার সদস্যরা ১২টি স্লিপারের ক্লিপ খোলা দেখতে পেয়ে আনসার বাহিনী জেলা কমান্ড্যন্ট
জানে আলম সুফিয়ানকে জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান জানান, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা ৩ জনকে ধাওয়া করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টহল বাড়াতে নির্দেশনা দিয়েছি।

ফাজিলপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD