শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :

লকডাউনের নিয়ম ভাঙলেন প্রিয়াঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিংয়ে গিয়ে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এই বিরতি কাজে লাগিয়ে সেখানকার একটি স্যালোঁ-তে রূপচর্চা করতে গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাতেই ঘটে বিপত্তি। কেননা তিনি সে দেশের লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছেন।

করোনার নতুন স্ট্রেনের জেরে আপতত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য। চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এর জেরেই কাজের সূত্রে লন্ডনে আসা নিক-প্রিয়াঙ্কা সে দেশে আটকে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- গত ৬ জানুয়ারি প্রিয়াঙ্কা বিকেল ৪টার দিকে মা মধু চোপড়া ও নিজের পোষ্য ডিয়ানার সঙ্গে স্যালোঁ-তে পৌঁছান। সেলিব্রিটি স্টাইলিস্ট জোশ উডও সেখানে হাজির ছিলেন।

এ খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ এবং স্যালোঁ-র মালিককে মৌখিকভাবে সচেতন করে। তবে কোনও আর্থিক জরিমানা করা হয়নি বলে জানা গেছে।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD