লড়াইটা জমিয়ে তুলেছিল তারণ্য নির্ডর বাংলাদেশ। কিন্তু লাভ হলো না। শেষ হাসিটা হাসল জিম্বাবুয়ে। স্বাগতিকরা প্রথম টি-টোয়েন্টি জিতল ১৭ রানে।
এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফ্রিকার দেশটি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিষেক হার দিয়ে শুরু করল নুরুল হাসান সোহান।
ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নুরুল হাসান সোহান (৪২*), নাজমুল হোসেন শান্ত (৩৭) ও লিটন দাস (৩২)। তবে কেউ হাফ-সেঞ্চুরি ছুঁতে পারেননি। ফলে জয় নামক সোনার হরিণটা ধরা দিল না। কাছাকাছি পৌঁছেও ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।