শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

লাল শাড়িতে অন্তঃসত্ত্বা অমৃতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

আর মাত্র কয়েক দিন। এরপরই প্রথম সন্তানকে স্বাগত জানাবেন অমৃতা রাও। বলিউডের এই অভিনেত্রী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা।

সন্তানের আগমনের আগে চলে এসেছে নবরাত্রি। তাইতো লাল শাড়ি পরে অনাগত সন্তানকে নিয়ে বিশেষ এই দিনটি দারুণভাবে উপভোগ করছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হবু মা লিখেছেন- “নয় মাস অন্তঃসত্ত্বা হয়ে নবরাত্রির সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। নবরাত্রির নয়দিন মা দুর্গা ও তার নয় রূপের জন্য। আমিও মা হিসেবে এক নতুন অবতার নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD