শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :

‘লিডার, আমিই বাংলাদেশ’র ভিলেন মিশা সওদাগর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে ভিলেন হিসেবে যুক্ত হলেন মিশা সওদাগর।

দেলোয়ার হোসেন দিলুর রচনায় তপু খানের পরিচালনায় শাকিব খান এবং বুবলীর বিপরীতে ভিলেন হিসেবে অভিনয় করবেন তিনি।

গত ২৫ মে দুপুর ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়।

গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা ৫ দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য ২ দিনের বিরতি দিয়ে গত ২৪ জুন পুনরায় শুরু হয় শুটিং।

লকডাউকের কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় কিছু কাজ অবশিষ্ট থেকে যায়। ১১ আগস্ট পুনরায় শুটিং শুরু হয়ে ২টি গানসহ ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের।

আগামী ১ অক্টোবরের আগেই সম্পূর্ণ শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে প্রযোজক সৈয়দ আশিক রহমান এবং পরিচালক তপু খানের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD