শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :

লিডার হয়ে আসছেন শাকিব খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সিনেমা নির্মাণ চলমান থাকলেও তার সংখ্যা একেবারেই কমে গেছে। গত রোজার ঈদ কেটেছে নতুন ছবিবিহীন।

তবে আগামী ঈদ কেন্দ্র করে বেশ কিছু সিনেমা মুক্তির কথা চাউর হয়েছে ঢালিউডে। এ তালিকায় নতুন সংযোজন চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।

তপু খানের পরিচালনায় ছবিটির নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরই মধ্যে এটির সিংহভাগ কাজ শেষ হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া বুধবার এমন তথ্য জানিয়েছে। ৪ জুলাই সিনেমাটির সব কাজ শেষ হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তারা সব কিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী। এটি একটি অসাধারণ চলচ্চিত্র হতে যাচ্ছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD