শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

‘শনিবার বিকেল’ ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেলো: ফারুকী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা শুটিংয়ের শুরু থেকে আলোচিত। দেশের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি এই সিনেমায় বিশ্বের নামকরা তারকারাও যুক্ত হয়েছেন।

সিনেমাটি হলি আর্টিজান ঘটনার পটভূমিতে নির্মিত। সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পর যারাই সিনেমাটি দেখেছেন, তাদের অনেকে এই ধরনের মতও দিয়েছেন। আর এ কারণেই নাকি এখনও পর্যন্ত ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।

এদিকে, ‘শনিবার বিকেল’ ছবিটি ব্যান করার দুই বছর পাড় হয়ে গেছে বলে জানালেন এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন ফারুকী। যেখানে তিনি লিখেছেন, শনিবার বিকেল ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেলো! যারা এই ব্যানের পেছনে আছেন আল্লাহ তাদের সবার আত্মায় প্রশান্তি দিক! এবং আল্লাহ আমাদের এই সব মুখ বুঁজে সহ্য করার তওফিক দান করুক যাতে আমাদের কোনো কথা বা কাজে তাঁদের গোস্বা না হয়! আমিন!

বাংলাদেশে ছবিটি মুক্তি না পেলেও এরইমধ্যে ফ্রান্স, রাশিয়ার মস্কো ও জার্মানির মিউনিখে পুরস্কার জয় করেছে ‘শনিবার বিকেল’। অভিনয় করেছেন ফিলিস্তিনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে। যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD