শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

শবনম ফারিয়া এবার রাজের নায়িকা 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

তরুণ অভিনেতা শরিফুল রাজের নায়িকা হয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ‘বিলাপ’ নামে একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজে জুটিবদ্ধ হয়েছেন তারা।

শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ এটি; এতে শরিফুল রাজের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তিনি। সিরিজে জাকিয়া বারী মম ও রুনা খানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার।

সিরিজটি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্মাতা সানী সানোয়ার বলেন, গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ কৌশলে সিনেমাটিক ছাপ থাকার কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে ‘কপ ক্রিয়েশন’ নিয়মিতভাবে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করবে।

শবনম ফারিয়া এ বিষয়ে বলেন, আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শোনার পর মনে হয়েছে যে, আমি এই গল্পের পার্ট হতে চাই।

এতে অন্যান্য চরিত্রে দেখা যাবে লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমীত সেনগুপ্তসহ আরও অনেককে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD