শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

‘শাকিব খানের চেয়ে কম জনপ্রিয় নন হিরো আলম’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন নায়ক তিনি। তার সিনেমা মানেই হল মালিকদের বাড়তি আগ্রহ। এবার তার সঙ্গে আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলমের তুলনা করলেন নির্মাতা মুকুল নেত্রবাদী।

বিষয়টি ব্যাখ্যা করে এ পরিচালক বলেন, ‘ইউটিউব, ফেসবুকে হিরো আলমের একটা জনপ্রিয়তা আছে। আমাদের শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার জানামতে ইউটিউব, ফেসবুকে শাকিব খানের চেয়ে কম জনপ্রিয় নন হিরো আলম। হিরো আলমের কিন্তু হলে দর্শক নেই। একদিনে তো আর শাকিব খান হয়নি, একদিনে মান্না হয়নি, তেমনি একদিনে হিরো আলমও হতে পারবে না। কিছুটা সময় লাগবে। সবার সহযোগিতা কামনা করছি।’

হিরো আলম মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নিজের প্রযোজনায় নির্মাণ করেছেন ‘সাহসী হিরো আলম’ নামে সিনেমা। এ সিনেমার মাধ্যমে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে টেক্কা দিতে চান তিনি।

এই সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন— সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD