রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আমেরিকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ‘তুফান’ সিনেমায় শুটিং করবেন তিনি। এ সিনেমায় নায়িকা কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়াপাড়ায়। কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। আগামী ঈদুল আজহায়
সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এদিকে গত বছর ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD