শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘শান্তি চাই’ লিখে উঠতি মডেলের আত্মহত্যার চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

সম্প্রতি কলকাতায় পল্লবী দে, বিদিশা মজুমদার ও মঞ্জুষা নিয়োগীসহ বেশ কয়েকজন মডেল-অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তাদের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই খবর এল কলকাতার এক উঠতি মডেলের আত্মহননের চেষ্টার।

এই মডেলের নাম দেবলীনা দে। ২৭ বছর বয়সী এই তরুণী বিভিন্ন সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেন। শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি। তবে পূর্ব যাদবপুর থানার পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই তরুণী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্টে দেবলীনা লেখেন, ‘আমি বেঁচে থাকার জন্য অনেক লড়াই করেছি। আমার পরিবার সব কিছুর জন্য দায়ী… এখন আমি শান্তি চাই। বিদায়।’

মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার পোস্টটি নজরে আসে তার বন্ধু-বান্ধবদের। নজরে আসে পুলিশেরও। তড়িঘড়ি করে পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে দেখে, ঘরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তাকে উদ্ধার করে তড়িঘড়ি পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিয়েছেন তিনি।

জানা গেছে, দেবলীনা দে আদতে কালনার বাসিন্দা। তবে কর্মসূত্রে যাদবপুরের আবাসনে থাকতেন। শুক্রবার কালনার বাড়িতে গিয়েছিলেন উঠতি মডেল। সেই সময় পরিবারের লোকজনের সঙ্গে একপ্রকার তর্কাতর্কিও হয় তার। ফিরে আসেন যাদবপুরের আবাসনে। ফিরে রাতেই চূড়ান্ত অবসাদে ভরা ফেসবুক পোস্ট করেন ওই উঠতি মডেল। তবে কী কারণে পরিবারের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হলো তার, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD