শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে কখন পানি খাবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

স্বাস্থ্য ডেস্ক : আপনি কি জানেন শুধুমাত্র নিয়মমাফিক পানি খেলেই আপনার অর্ধেক রোগ সমাধান হয়ে যাবে। শুধু পানি পান করেই আপনি থাকবেন সুস্থ ও তরতাজা। তবে অনেকেই জানেন না কখন পানি খাবেন আর কখন খাবেন না। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

আমরা অনেকেই জানি, খালিপেটে একগ্লাস পানি পান করলেই বোধ হয় মিটে গেল। না, বিষয়টা ঠিক তেমন নয়। এখন জেনে রাখুন, শুধু খালি পেটেই নয়, ঘুম থেকে উঠে বাসি মুখে পানি খাওয়ার উপকারিতা অনেক বেশি। মানে, ব্রাশ করার আগেই খান পানি খেতে হবে। এতে করে উপকারিতাও অনেক বেশি।

এটা যদি অভ্যেস করতে পারেন, তাহলে অনেক রোগ আপনার কাছে ঘেষতে পারবে না। প্রথমে একসাথে বেশি পানি খেতে না পারলে আস্তে আস্তে অভ্যেস করুন। ১-২ গ্লাস থেকে শুরু করে ৪-৫ গ্লাস পানি খাওয়া শুরু করুন। এতে শরীরের পেশি ভাল থাকবে, শরীরে নতুন কোষ তৈরি হবে। মেটাবলিজম রেটও বাড়বে শতকরা ২৪ ভাগ। আর পানি পানে আপনার রক্ত পরিষ্কার হবে। সব মিলিয়ে আপনি সারদিন ধরে তরতাজা থাকবেন।

তবে রাতে যতসম্ভব পানি খুব বেশি না খাওয়ার চেষ্টা করুন। এতে করে ঘুমাতে যাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD