শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :

শাহরুখপত্নি এবার লেখিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে অনেক আগেই সুনাম অর্জন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। সাজিয়েছেন করণ জোহর, রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকাদের বাড়ি।

ইন্টেরিয়র দুনিয়ায় খ্যাতি অর্জন করার পর এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন গৌরি খান।

‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের বইটিতে গৌরি তার ডিজাইনার হয়ে ওঠার গল্প তুলে ধরবেন। ২০২১ সালে প্রকাশ পাবে বইটি।

নিজের আসন্ন বই প্রসঙ্গে গৌরি খান বলেন, “ডিজাইনার হিসেবে আমার এই জার্নির বেশ কয়েকটি অভিজ্ঞতা রয়েছে যা আমি রেকর্ড করতে চাই। বইটি ছবি এবং তথ্যের সাথে অত্যন্ত দৃষ্টি আকর্ষণীয় হবে। আমি মনে করি যে, উচ্চাকাঙ্ক্ষী ডিজাইনার বা যারা সাধারণত ডিজাইনের শিল্পে আগ্রহী তাদের গাইড করতে পারে। শিগগিরই এটি প্রকাশিত হবে ভেবে আমি অত্যন্ত আনন্দিত।”

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD