শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাহরুখের বড় ভক্ত স্ত্রী, জানালেন নয়নতারার স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারা।
ভিন্ন ভিন্ন লুকে শাহরুখের দেখা মিললেও অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন দক্ষিণী লেডি সুপারস্টার। সিনেমার এক পোস্টারে কালো পোশাকে বন্দুক হাতে দেখা গেছে নায়িকাকে।
শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের প্রশংসা করেছেন নয়নতারার স্বামী দক্ষিণের বিখ্যাত পরিচালক বিঘ্নেশ শিবন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘তোমার জন্য খুবই খুশি ও গর্বিত নয়নতারা। শাহরুখ খান স্যারের একজন বড় ভক্ত তুমি। শুধু শাহরুখেরই সিনেমা দেখতে। আর সেখান থেকে তার বিপরীতে অভিনয় সত্যিই বড় একটি বিষয়।’
স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমার যাত্রা কেবল শুরু হলো। প্রিয় বউ, তুমিই অনুপ্রেরণা। আমাদের পুরো পরিবার তোমার জন্য গর্বিত।’
এর আগে এক প্রশ্নের জবাবে নয়নতারাকে নিয়ে শাহরুখ বলেছিলেন, ‘সে খুবই মিষ্টি একজন মেয়ে। অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা তার প্রতি।’
প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD