শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

শাহরুখের হাত ধরে টানার চেষ্টা ভক্তের, সামলে নিলেন আরিয়ান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই। বলিউড বাদশাহকে এক ঝলক দেখার জন্য এবং একবার ছুঁয়ে দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। আর হঠাৎ যদি শাহরুখ খান তার কোনো ভক্তের সামনে পড়ে যান তাহলে সেই ভক্ত নিজেকে নিজেই সামলাতে পারেন না।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটনা ঘটেছে কিং খানের সাথে। এমন এক ভক্তর অতি উৎসাহ থেকে শাহরুখ খানকে বাঁচাতে এগিয়ে এলেন তার ছেলে আরিয়ান খান। মুম্বাই বিমানবন্দরে বড় ছেলে আরিয়ান খান, ছোট ছেলে আব্রাম খান আর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে দেখা মিলেছিল শাহরুখের।

বিমানবন্দরের অ্যারাইভাল গেট থেকে বেরিয়ে আসতে দেখা যায় শাহরুখকে সাদা টি-শার্ট, নীল প্যান্ট আর কালো জ্যাকেটে। আরিয়ান পরেছিলেন নীল টি-শার্ট আর সবুজ প্যান্ট। আর আব্রাম লাল টি-শার্ট কালো প্যান্ট। প্রত্যেকেরই মুখে ছিল মাস্ক। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় দেখা যায় সেলফি তুলতে এক ভক্ত শাহরুখের খুব কাছে চলে যায়। এখানেই শেষ নয়, হাত ধরারও চেষ্টা করে। এটা দেখে একটু থমকে যান শাহরুখ। এ সময় আরিয়ান নিজের হাত বাড়িয়ে দেন বাবার দিকে, যাতে শাহরুখের গায়ে কেউ হাত দিতে না পারে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সোশ্যালে ভাইরাল। বাবার প্রতি আরিয়ানের এই ভালোবাসা ও যত্ন মন কেড়েছে নেটিজেনদের।

প্রসঙ্গত, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে আরিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়েছে মাদক মামলায়, কোনও প্রমাণের অভাবে। আদালতের তরফ থেকে যে পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছিল তাও ফেরত দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, খুব জলদি পরিচালনায় হাত দেবেন আরিয়ান। বাবা আর বোন সুহানা খানের মতো অভিনয়ের শখ তাঁর নেই, বরং ক্যামেরার পিছনে থেকে কাজ করারই ইচ্ছে।

২০১৮ সালে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল শাহরুখকে। আগামী কয়েক মাসের মধ্যে একটি বা দুটি নয়, তিন-তিনটি ছবি নিয়ে আসছেন শাহরুখ। ‘পাঠান’-এর শ্যুটিং সম্পূর্ণ, ‘জওয়ান’-এর শ্যুটিং বেশ কিছুটা সেরে আপতত রাজু হিরানির ‘ডানকি’ নিয়ে ব্যস্ত বাদশা।

২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে পাঠান। আর ২০২৩ সালে ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে ডানকি। আর এই দুটো ছবির মাঝে আসবে ‘জওয়ান’, ৫ জুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD