সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় মঞ্চকর্মী-টিভি অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। এর ফলে তিনি আপাতত তিন বছরের জন্য এই পদে থাকবেন।

গত ১১ নভেম্বর তার চুক্তি সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা মিমি ও শিল্পকলা একাডেমি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানায়, একাডেমির ৬ জন পরিচালক নিযুক্ত থাকেন। এরমধ্যে ৩টি পদ খালি ছিল। তার একটি আফসানা মিমি চুক্তিভিত্তিক প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন। আপাতত তিন বছরের মেয়াদ হলেও ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে।

মিমি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি।’

উল্লেখ্য, আফসানা মিমি টিভি নাটকে ব্যাপক জনপ্রিয়তা পেলেও তার শেকড় রয়েছে মঞ্চে। আবার গত কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনাতেই তাকে বেশি পাওয়া গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD