শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়: কুসুম শিকদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শিল্পীদের মনে প্রেম থাকতে হয় বলে মনে করেন অভিনেত্রী কুসুম শিকদার। নইলে সৃজনশীলতার উদয় হয় না বলে ধারণা কুসুমের। সম্প্রতি এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময়ে আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে কুসুম বলেন’১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।’
প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্ন ছুঁড়ে দিলে মজার ছলে ফুলের নামে নামের এ তারক, ‘হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’

এরপর প্রেম নিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।’

বলে রাখা ভালো, কদিন আগে কুসুম শিকদার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কুসুম। তার সহ-অভিনেতা ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া প্রমুখ।

সবশেষ ২০১৬ সালে মুক্তি পায় কুসুম শিকদার অভিনীত ‘শঙ্খচিল’ সিনেমাটি। এর আট বছর পর শরতের জবা দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD