শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

শি-হাল্ক টাটিয়ানা মাসলেনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

মার্ভেলের ইতিহাসে বেশ কয়েকজন নারী সুপারহিরোর রয়েছে। যেমন- ক্যাপ্টেন মার্ভেল হিসেবে ব্রি লারসন। গামোরার চরিত্রে জোয়ি সালডানাও নজর কেড়েছেন। ‘ওয়ান্ডার ওম্যান’ হিসেবে দেখা গিয়েছে গাল গাদতকে।

তবে হাল্কের চরিত্রে এতদিন দর্শকরা পুরষদের দেখতেই অভ্যস্ত ছিলেন। এই চরিত্রে এর আগে দেখা গিয়েছে এডওয়ার্ড নর্টন, এরিক ব্যানা, মার্ক রাফালোর মতো তারকাদের। শেষবার ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ছবিতে মার্ক রাফালো এই চরিত্রে অভিনয় করেন। এবার তিনিই নারী হাল্কের খবর জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে।

মার্ক জানান মার্ভেলের সিরিজ ‘শি হাল্ক’-এ বিশেষ এই চরিত্রে অভিনয় করবেন টাটিয়ানা মাসলেনি। কাল্পনিক সুপাহিরোদের পরিবারে টাটিয়ানাকে স্বাগত জানান হলিউডের এই অভিনেতা।

কানাডিয়ান বংশোদ্ভুত ৩৪ বছর বয়সী টাটিয়ানা ইংরাজি ছাড়াও একাধিক ভাষায় পারদর্শী। একাধিক টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘অরফ্যান ব্ল্যাক’ সিরিজে। এর জন্য এমি পুরস্কারও পেয়েছেন।

জানা গেছে- শিগগিরিই মার্ভেল টিমের সঙ্গে যুক্ত হবেন টাটিয়ানা। সুরক্ষা বিধি মেনে শুটিং শুরু করবেন। ডিজনি প্লাসে দেখা যাবে মার্ভেলের এই নতুন সিরিজটি। সিরিজে টাটিয়ানার চরিত্রের নাম হবে জেনিফার ওয়াল্টার। যা পরে ‘শি-হাল্ক’-এর (She Hulk) রূপ নেবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD