বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শুটিংয়ে ফিরছেন ফেরদৌস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের কারণে মার্চ থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোজার ঈদের পর থেকে নাটকের কাজ শুরু হলেও সিনেমার কাজ শুরু হয়নি।

কোরবানির ঈদের পর চলতি মাসের শেষভাগে একাধিক নতুন সিনেমার শুটিং শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিত্রনায়ক ফেরদৌসও এ যাত্রায় শামিল হতে যাচ্ছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শুটিং শুরু করছেন তিনি।

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন এ অভিনেতা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অনেকদিন শুটিং করছি না। অভিনয় জীবনে একসঙ্গে এতদিন শুটিং বন্ধ রাখিনি কখনও।

তাই অবসর সময়ও এখন আর ভালো লাগছে না। স্বাস্থ্যবিধি মেনে এখন অনেকেই শুটিং করছেন। আমার সঙ্গেও একাধিক নির্মাতা যোগাযোগ করেছেন। আমি তাদের কাছে সেপ্টেম্বরের শুরুর দিকে শুটিং সিডিউল নির্ধারণ করার কথা বলেছি।

এর জন্য নিজেকে প্রস্তুতও করছি। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করা হবে বলে নির্মাতারা আমাকে নিশ্চিত করেছেন।’ বর্তমানে এ চিত্রনায়কের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হল ‘বিউটি সার্কাস’, ‘গন্তব্য’, ‘যদি আরেকটু সময় পেতাম’, ‘কাঠগাড়ায় শরৎচন্দ্র, ‘সেইভ লাইফ’, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD