শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :

শুটিং চলাকালে মারা গেলেন অভিনেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড অভিনেতা জে পিকেট। গেলো শুক্রবার ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। যারা উপস্থিত ছিলেন তারা এই অভিনেতাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ‘ট্রেজার ভ্যালি’র প্রযোজক ট্রাভিস মিলিস।

জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’

সূত্র: হলিউড রিপোর্টার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD