শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :

শুটিং সেটে অঝোরে কাঁদলেন মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ভোর রাত। শুটিং সেটজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইকুইপমেন্ট। কলাকুশলী-অভিনয়শিল্পীরা শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে আছেন। ব্যাকগ্রাউন্টে বাজছে একুশের গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এ গান অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার কান ভেদ করে যেন হৃদয়ে লাগে; অঝোরে কাঁদতে থাকেন তিনি। পাশে দাঁড়ানো কলকাতার অভিনেতা সৌরভ দাস তাকে শান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি সৌরভ দাস তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারা রাত শুটিং শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলট টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

মিথিলা বর্তমানে কলকাতায় ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তার বিপরীতে আছেন সৌরভ দাস। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে শুরু হয় সিরিজটির শুটিং। কলকাতার দেবালয় ভট্টাচার্য হইচই’র জন্য নির্মাণ করছেন ওয়েব সিরিজটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, আর ভ্রমর চরিত্রে অভিনয় করছেন মিথিলা।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’ চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউড চলচ্চিত্রে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD