শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

শুভ জন্মদিন, আশা করছি জলদি বিয়েটা করবে: কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তার বাবা সেলিম খান ও মা সুশীলা চরক।

১৯৬৬ সালে ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম।

১৯৮৮ সালে রেখা আর ফারুক শেখ অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের। এ সিনেমায় নিজের দক্ষতা দেখিয়ে ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ নবাগতর পুরস্কার লাভ করেন তিনি। তবে নায়ক হিসেবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা নিয়ে হাজির হন তিনি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান খানকে। তারকাদের ছাড়িয়ে হয়েছেন মহাতারকা।

দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এরমধ্যে- ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘ভারত’ উল্লেখযোগ্য।

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ বছর নিজের জন্মদিন কোনো আয়োজন থাকছে না বলে আগেই ঘোষণা দিয়েছেন ভাইজান।

জীবনের ৫৪টি বসন্ত পার করে ফেলেছেন সালমান। নানা সময় তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও এখনো জীবন সঙ্গিনী বেছে নেননি তিনি। তাইতো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কারিনা কাপুর খান লিখেছেন, ‘‘শুভ জন্মদিন। আশা করি জলদি বিয়েটা করবে।’’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD