শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :

শুভ জন্মদিন পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। প্রতিবারের মতো এবারও এই অভিনেত্রীর জন্মদিনে থাকছে নানা আয়োজন।

১৯৯২ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমনি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। মডেলিং থেকে ছোট পর্দার পর ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি।

প্রথম সিনেমা মুক্তির আগেই ২৩ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত আলোচনার জন্ম দিয়েছিলেন হালের আলোচিত এই চিত্রনায়িকা। বর্তমানে পরীমনির মুক্তির অপেক্ষায় আছে ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের একটি সিনেমা আর চুক্তিবদ্ধ হয়েছেন ‘প্রীতিলতা’ সিনেমায়।

জন্মদিনের বিষয়ে এই অভিনেত্রী জানান, রাত ১২টায় নিজের বাসায় বেশ কয়েকটা কেক কেটেছি। সন্ধায় একটি হোটেলে আমার ভালোবাসার মানুষদের নিয়ে কেক কাটার ইচ্ছে রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD