শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :

শেষ হতে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ স্থানটি দখল করে রয়েছে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’। হবেই বা না কেনো? কপিল শর্মার কমেডি ও হাসি-তামাশায় ভরিয়ে রাখে সম্পূর্ণ শো। সেই সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের উপস্থিতি অনুষ্ঠানে আনন্দের মাত্রা আরও দ্বিগুণ করে তোলে।

কিন্তু ‘দ্য কপিল শর্মা শো’-এর দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর। জানা গেছে- কপিল শর্মার এই শো ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অফ-এয়ার হচ্ছে।

কপিলের শোয়ের সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘এই শো জনগণের কাছে খুব জনপ্রিয়, এই শোয়ের ফর্ম্যাট বদলানোর কোনও প্রশ্নই উঠে না। তবে এখন কোনও লাইভ অডিয়েন্স এই শোতে যোগ দিতে পারছেন না। করোনা পরিস্থিতিতে ছবিও মুক্তি পাচ্ছে না, তাই বলিউড তারকারাও সেইভাবে শোয়ে হাজির হচ্ছে না। তাই এটি ব্রেক নেওয়ার একটা আদর্শ সময়। মাস খানেকের বিরতি নিয়ে আবার ফেরা হবে।’

এছাড়াও এই শো-এর সাময়িক বিরতির আরও একটা কারণ আছে বলে ওই সূত্র জানায়, ‘দ্বিতীয়বার সন্তান সম্ভবা কপিলের স্ত্রী গিন্নি। তাই পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে চান কপিল।’

২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে সম্প্রচার শুরু হয়েছিলো এই কমেডি শোয়ের। এক টানা দু-বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করেছেন কপিল অ্যান্ড কোম্পানি। কপিল শর্মা ছাড়াও তার শোয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা মিলেছে কিকু সারদা, ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং, অর্চনা পুরণ সিং, সুমনাসহ আরও অনেকের।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD