বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

শ্বাসকষ্ট নিয়ে সিসিইউতে আনিসুর রহমান মিলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত ভোররাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।

আতাউর রহমান সুমন বলেন, ‘ভাইয়ার কি সমস্যা সেটা এখনো বলা যাচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে আজ ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় তারা ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।

তিনি আরো বলেন, ইউনাইটেডে আবার ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য অন্যান্য আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নেয়া হয়েছে। ভাইয়া কী কারণে অসুস্থ হলেন সেটা আজ সন্ধ্যা নাগাদ জানা যাবে।’

সবার কাছে বড় ভাই মিলনের জন্য দোয়া চেয়েছেন আতাউর রহমান সুমন। আনিসুর রহমান মিলন বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD