সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শ্রীদেবীর পর নাগিন হচ্ছেন এবার শ্রদ্ধা কাপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ১৯৮৬ সালে নাগিন চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন। নাগিনের কাল্পনিক চরিত্রকে তিনি প্রাণবন্ত করে তুলেছিলেন সুনিপুণ অভিনয়ে। এবার সেই নাগিন চরিত্রটির আধুনিক রূপদান করতে চলেছে বলিউড। খবর- সংবাদ প্রতিদিন।

সেখানে এ শাতাব্দীর দর্শকের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে নিয়ে আনা হবে নাগিনকে। আর এবার এ চরিত্রে অভিনয় করবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিটি পরিচালনা করবেন বিশাল ফুরিয়া।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, নিখিল দ্বিবেদীর প্রযোজনায় নতুন দিনের নতুন নাগিন রূপে শিগগিরই দেখা মিলবে তার।

শ্রদ্ধা কাপুর বলেন, পর্দায় নাগিন চরিত্রে অভিনয় করা আমার পক্ষে অত্যন্ত আনন্দের বিষয়। এটি একটি আইকনিক চরিত্র। দর্শকদের কাছে বরাবরই আকর্ষণীয়। সিনেমাটিতে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি বড় হয়েছি শ্রীদেবী ম্যামের নাগিন দেখে এবং সব সময় এমন একটি চরিত্রে অভিনয় করতে চাইতাম।

এদিকে জানা গেছে, এ সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। পরিচালক বিশাল ফুরিয়া জানান, সিনেমাটিতে শ্রদ্ধার সঙ্গে আর কে কে অভিনয় করবেন তাও এখনো নিশ্চিত নয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD