বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। শকুন বত্রার এই ছবিতে আরও আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে।
যদিও গেল মার্চ মাসেই ছবিটির শুটিং হওয়ার কথা ছিল।কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়।
সংশ্লিষ্টরা চেয়েছিলেন ছবির বেশির ভাগ কাজ শ্রীলঙ্কায় করতে। শেষ পর্যন্ত নাকি তা বাতিল হয়ে যাচ্ছে।
পরিচালক চাইছেন ওই অংশের শুট হবে গোয়ায়। যদিও বলিউডের বেশ কিছু ছবির শুটিং বিদেশেই হচ্ছে। কিন্তু শকুন এ ক্ষেত্রে বিদেশ যাওয়ার ঝুঁকি নিতে চাননি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় উড়ে যাবেন দীপিকা, সিদ্ধান্ত, অনন্যারা। সেখানে ২৫ দিনের শিডিউল রেখেছেন তারা।
জানা গেছে, পরিচালকের শেষ ছবি ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতো এটিও রোমান্টিক কমেডি।
লাইট নিউজ