শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :

সতর্ক করলেন নায়ক সাইমন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে সাইমন লিখেন, ‘আমাদের কিন্তু আজাইরা আবেগ আছে। আমরা কিন্তু না বুইঝা, লাদেনের পক্ষেও মিছিল করেছিলাম! আপনি আপনার সন্তান ও উঠতি ছেলে-মেয়েদের উপর সজাগ দৃষ্টি রাখুন। তারা যেনো কারো প্ররোচনায় দেশবিরোধী কোনো কাজে অংশগ্রহণ না করে। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন।’

সুন্দর ও সচেতনতামূলক পোস্ট দেয়ার জন্য অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন। এমন চিন্তাধারার কারণে নেটাগরিকরা তাকে সাধুবাদ জানাচ্ছেন।

প্রসঙ্গত, গেলো ১ আগস্ট করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সাইমন সাদিক। টিকা গ্রহণের পাঁচ দিনের মাথায় জ্বর অনুভব করেন তিনি। করোনা টেস্ট করান সাইমন, রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন তিনি সুস্থ আছেন, আগের চেয়ে বেশ ভালো আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD