শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :

সমালোচনার জবাবে যা বললেন অভিনেত্রী নুসরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ নিয়ে নানান সময় বিতর্কের শিরোনামে এসেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। তবে এবার তার এই বিতর্ক ছুঁয়ে গেছে রাজনীতিতেও। বিজেপির নানা আক্রমণের শিকার তিনি। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে এসব বিষয়ে মুখ খুলেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত বলেন, ‘সমাজ সব সময় প্রত্যেকে নারীর মধ্যে একজন শক্তিশালী নারীকে দেখতে চায়। নারীকে সবার পরামর্শ, শক্তিশালী হও। সেই নারী নিজের ক্ষমতায় শক্তিশালী হলে, সমাজের চোখে তার অবস্থান বদলে যায়, পরিচয়ত বদলে যায় এবং তা সমস্যার। তার নামের পাশে তখন নানা তকমা। নারী যখন শক্তিশালী হয়, তখন তাকে দমিয়ে রাখা যায় না। সেই সময় সে কারও কথা শোনে না।’

মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরিতে কবি সাবা খাদিরের কবিতার রেশ টেনেই এই পোস্ট করেছেন নুসরাত। তবে কার উদ্দেশে কিংবা কোন উদ্দেশ্যে এই পোস্ট তা ‘খোলসা’ করেননি অভিনেত্রী। তবে এই স্ট্যাটাস যে যথেষ্ট তাৎপর্যবহনকারী, তা মনে করেছে অনুরাগী মহলও।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুন তুরস্কে গিয়ে মাসে ঘটা করে সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন নিখিল জৈন। বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। যদিও নুসরাতের কথায়, নিখিলের সঙ্গে তিনি সহবাস করতেন, বিয়ে করেননি। তার ওই বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD