শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :

সমালোচিত আমির খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

রাস্তাঘাটে প্রায় সময়ই দেখা মেলে তারকাদের। কিন্তু এখনকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কেননা করোনা আবহের কারণে এখন বাহিরে বের হলেই মুখে পড়তে হয় মাস্ক। কিন্তু সেই মাস্ক না পরার কারণেই সমালোচিত হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একদল খুদের সঙ্গে স্থানীয় মাঠে ক্রিকেট খেলতে দেখা গেছে আমির খানকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, ময়দানে দাঁড়িয়ে একের পর এক চার, ছয় হাঁকালেন বলিউডের এই সুপারস্টার। কিন্তু খেলার সময় মাস্ক ব্যবহার না করায় তাকে বেশ সমালোচিত হতে হয়।

সমালোচনা করতে পিছিয়ে ছিলেন না অভিনেত্রী কিশোর মার্চেন্টও। তিনি বলেন, ‘কেউ মাস্ক পরে নেই? কীভাবে? কেন?’ কিশোর এই প্রতিক্রিয়াকে সমর্থন জানান অনান্য নেটিজেনরা। সকলেরই মত, আমির খানের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার উচিত ছিলো।

যদিও কেউ কেউ আমিরের পক্ষ নিয়ে বলেন, খেলার সময় মানুষের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়াটা জরুরি। আর ক্রিকেট খেলার সময় তো সকলের মধ্যে দূরত্ব বজায় ছিলো, তাহলে সমস্যাটা কোথায়?

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD