মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

সম্পদের পাহাড়ে বসেও কেন নিঃস্ব ভেনেজুয়েলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলা কি ধনী নাকি গরিব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এক অদ্ভুত ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হয়। কাগজ-কলমে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম ধনী দেশ, কারণ তাদের মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুত। এমনকি সৌদি আরবের চেয়েও বেশি তেল রয়েছে এই লাতিন আমেরিকান দেশটিতে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো, এই বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির সাধারণ মানুষ এখন বিশ্বের অন্যতম দরিদ্র জীবনযাপন করছে। খবর আলজাজিরার।

দেশটির অর্থনীতির প্রধান স্তম্ভ তেল হলেও অতিরিক্ত তেল নির্ভরতাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ২০০০ সাল থেকে চলা অর্থনৈতিক মন্দা, সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলের অব্যবস্থাপনা এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা দেশটিকে দেউলিয়া করে দিয়েছে। এক সময়ের সমৃদ্ধ রাষ্ট্রটি এখন আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, অপরাধ এবং বেকারত্বের এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন ডেল্টা ফোর্সের হাতে প্রেসিডেন্ট মাদুরোর আটক হওয়ার খবর এই সংকটকে আরও ঘনীভূত করেছে।

মূলত ভেনেজুয়েলার আয়ের মূল উৎস তেল। কিন্তু গত কয়েক বছর ধরে তেলের দরপতন এবং উৎপাদন কমে যাওয়ায় দেশটি আয়ের পথ হারিয়েছে। যদিও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়লে ভেনেজুয়েলা কিছুটা স্বস্তির মুখ দেখেছিল। তবে সেই উন্নতি স্থায়ী হয়নি। এছাড়া দেশটিতে মুদ্রার মান এতটাই কমে গেছে যে এক প্যাকেট পাউরুটি কিনতে মানুষকে ব্যাগে ভরে টাকা নিয়ে যেতে হয়। অন্যদিকে দারিদ্র্য ও ক্ষুধার জ্বালায় গত কয়েক বছরে হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। বেকারত্ব ও অপরাধ এখন দেশটির নিত্যদিনের সঙ্গী।  সাধারণ মানুষ এখন কেবল বেঁচে থাকার লড়াই করছেন।

প্রাকৃতিক সম্পদে ভেনেজুয়েলা অবশ্যই ধনী, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও ভুল অর্থনৈতিক নীতির কারণে সেই সম্পদ সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। আজ যখন মার্কিন অভিযানে দেশের প্রেসিডেন্টই নিখোঁজ, তখন ভেনেজুয়েলা কেবল একটি অর্থনৈতিকভাবে পঙ্গু রাষ্ট্রই নয়, বরং একটি নেতৃত্বহীন সংকটাপন্ন ভূখণ্ডে পরিণত হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD