শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :

সরকারি অনুদানের ছবিতে তারিক আনাম খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

করোনাকালেও অভিনয়ে নিয়মিত তারিক আনাম খান। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার হাতে নিয়েছেন সম্প্রতি। বর্তমানে একাধিক নতুন ছবির কাজ হাতে রয়েছে তার।

দীর্ঘ সময় পর এ অভিনেতা সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এ ছবির নাম ‘গাঙকুমারী’। চলতি মাসেই এটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম বলেন, ‘অনুদানের ছবি হলেও এর গল্পে বৈচিত্র্য রয়েছে। আমি গ্রামের এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছি।

নির্মাতা জানিয়েছেন, আমাকে একেবারেই ভিন্ন এক গেটআপে উপস্থাপন করা হবে এতে। সেভাবে আমিও প্রস্তুতি নিচ্ছি।’ এ ছবি ছাড়াও মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয়ের কথা চলছে তার।

শিগগিরই এতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি। অনুদানের বাইরে ‘গাঙচিল’, ‘মেকআপ’ ও ‘পেয়ারার সুবাস’ নামে তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD