বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সালমান খানের কপালে বিয়ে নেই!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : জীবনের ৫৪ বসন্ত পার করলেও এখনও বিয়ে করেননি বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খান। তবে আগামী দিনেও নাকি তার বিয়ের কোনো বিয়ের সম্ভাবনা নেই!

সম্প্রতি একটি অনুষ্ঠানে মুম্বাইয়ের নামকরা জ্যোতিষী পণ্ডিত জনার্দন ‘ভাইজান’কে এমন ভবিষ্যদ্বাণী করেছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। সেই রিয়ালিটি শো-তে অতিথি হয়ে এসেছিলেন জ্যোতিষী পণ্ডিত জনার্দন।

সেখানে সালমান সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, তার বিয়ে হবে কিনা? ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর জবাব, ‘আপাতত তো কোনো সম্ভাবনাই দেখছি না।’

ওই সময় ভাইজানও পাল্টা মনে করিয়ে দেন ৬ বছর আগে এই জনার্দনই নাকি তাকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ আবার কী হলো?

জ্যোতিষীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সালমান আবার জিজ্ঞাসা করেন, ‘সামনে কি কোনো যোগই নেই?’ কিন্তু জ্যোতিষী তার বলা কথায় অনড়।

ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন ‘কোনো আশাই নেই’। এর পরেই হাসিতে ফেটে পড়েন সালমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD