শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

‘সালমান খানের ঘোড়া’ কিনতে গিয়ে ১২ লাখ টাকা হারালেন এক নারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

সালমান খানের ঘোড়া বিক্রি আছে। জেনেই রাজি হয়ে গিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা সন্তোষ ভাটি। তবে ঘোড়া মেলেনি। উল্টে ১২ লক্ষ টাকা প্রতারকদের কাছে খুইয়েছেন ওই যোধপুর নিবাসী ওই মহিলা।

প্রতারিত ওই মহিলা জানিয়েছেন, তিন প্রতারক তাকে সালমনের ফার্ম হাউসে তোলা একটি ঘোড়ার ছবি দেখান। জানান, ঘোড়াটি বিক্রি আছে। তাকে ওই তিন ব্যক্তি বিশ্বাস করান, যে তাঁরা সালমান খানকে চেনেন। এর আগেও নাকি সালমান খান তাদের মাধ্যমে ঘোড়া বিক্রি করেছেন। ঘোড়া কেনার পর তা বিক্রি করতে পারলে ভালো লাভ করা যায় বলেও ওই মহিলাকে জানিয়েছিলেন তিন প্রতারক। তাঁদের কথায় বিশ্বাস করে শেষপর্যন্ত ১২ লক্ষ টাকায় ঘোড়া কেনার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১১ লক্ষ টাকা নগদ ও বাকি টাকা ওই মহিলা চেকে দিয়েছিলেন। তবে ঘোড়া হস্তান্তরের দিন নির্দিষ্ট জায়গায় গিয়েও ঘোড়া মেলেনি।

প্রতারিত হওয়ার পর গত আগস্টে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন ওই নারী। তবে তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। অগত্যা, বিচার চেয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। তার আবেদন মেনে বৃহস্পতিবার আদালতের তরফে রাজস্থান পুলিশ কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD