শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :

সালমান-জনের সংঘর্ষ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

ঈদ মানেই সালমান খানের ছবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই অন্য কোনও তারকা সেদিনটিতে ছবি মুক্তি দেওয়ার কথা মাথায়ও আনেন না।

যদিও করোনাভাইরাসের কারণে গত বছর ঈদে সালমান খানের কোনো ছবি মুক্তি পায়নি। তবে এ বছর ঈদে ভক্তদের ঈদী হিসেবে ‘রাধে’ ছবিটি উপহার দিচ্ছেন ভাইজান।

চমকপ্রদ তথ্য হলো- এ বছর ঈদে শুধু সালমান খান একা নন, তার পাশাপাশি মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমে জয়তে টু’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘সত্যমে জয়তে টু’র পোস্টার শেয়ার করে এর মুক্তি তারিখ ঘোষণা করেছেন জন।

অর্থাৎ এ বছর ঈদে বক্স অফিসে সংঘর্ষ হতে যাচ্ছে সালমান খান ও জনের। তাই এখন দেখার অপেক্ষা কে কাকে পেছনে ফেলতে পারেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD